ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঘূর্ণিঝড় না যেতেই ফের ঝড়ের শঙ্কা, ৭ অঞ্চলে সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১৮, ২৫ অক্টোবর ২০২৪
ঘূর্ণিঝড় না যেতেই ফের ঝড়ের শঙ্কা, ৭ অঞ্চলে সতর্ক সংকেত
ফাইল ফটো

ঘূর্ণিঝড়ের শঙ্কা না কাটতেই খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগসহ দেশের ৭টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এজন্য সংশ্লিষ্ট অঞ্চলে সতর্ক সংকেত জারি করা হয়েছে।

শুক্রবার রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালি এবং কুমিল্লা অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ অবস্থায় ৭টি অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Advertisement

আবহাওয়ার আরেক পূর্বাভাসে বলা হয়, শনিবার খুলনা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!