ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

২০ সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:১৫, ২৯ অক্টোবর ২০২৪
২০ সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল
ফাইল ফটো

আওয়ামীপন্থী হিসেবে পরিচিত ২০ সাংবাদিক ও কর্মকর্তার প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদফতর।

মঙ্গলবার ঐ ২০ সাংবাদিকদের কার্ড বাতিল করে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে। এতে সই করেছেন প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর। 

এ তালিকায় উল্লেখযোগ্য নামগুলো হলো- প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) সাবেক মহাপরিচালক জাফর ওয়াজেদ, নয়াদিল্লীতে বাংলাদেশের সাবেক প্রেস মিনিস্টার শাবান মাহমুদ, একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল হক, একাত্তর টিভির বিশেষ প্রতিনিধি ফারজানা রূপা, ওমেন আই২৪. কমের সম্পাদক ফরিদা ইয়াসমিন, ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, এবনিউজের প্রধান সম্পাদক সুভাষ চন্দ্র সিংহ রায়, ফ্রিল্যান্স সাংবাদিক সৈয়দ বোরহান কবির, এটিএন নিউজের প্রধান বার্তা সম্পাদক মুন্নী সাহা প্রমুখ।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালার অনুচ্ছেদ ৬.৯, ৬.১০, ৯.৫ ও ৯.৬ এর আলোকে এসব সাংবাদিক ও ব্যক্তিদের অনুকূলে তথ্য অধিদফতর থেকে এর আগে ইস্যু করা স্থায়ী ও অস্থায়ী প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হলো।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!