[ জাতীয় ]
অন্তর্বর্তী সরকারের ১০০ দিন
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. ইউনূস
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস- ফাইল ফটো
অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার সন্ধ্যায় এ ভাষণ দেবেন তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস উইং জানায়, অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে রোববার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. মুহাম্মদ ইউনূস। ভাষণটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এআর/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!