পাঠ্যবই নির্ভুল করার চেষ্টা করছি: গণশিক্ষা উপদেষ্টা
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রতি বছর পাঠ্যবই ছাপানোর সময় কিছু ভুল-ভ্রান্তি দেখা যায়। এবার সরকার চেষ্টা করছে নির্ভুল পাঠ্যবই বের করার। পাঠ্য বইয়ের আলোকেই শিশুদের মানসিক বিকাশ গড়ে ওঠে, তাই এখানে ভুল থাকা কাম্য নয়। ছাপানো বই হাতে পেলে বুঝা যাবে কতটা নির্ভুল হলো।
মঙ্গলবার সুনামগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।
শিক্ষার্থীদের ভর্তি প্রসঙ্গে গণশিক্ষা উপদেষ্টা বলেন, দ্যালয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ভর্তি কার্যক্রম অব্যাহত রাখা উচিত। এতে মেধাবী শিক্ষার্থীরা মানসম্মত লেখাপড়ার সুযোগ পাবে।
.png)
স্কুলের মাঠ দখল নিয়ে তিনি বলেন, স্কুলের মাঠে খেলাধুলা ছাড়া অন্যকিছুর আয়োজন করা ঠিক নয়। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে টিম ওয়ার্ক গড়ে ওঠে। এটি অস্বীকার করার উপায় নেই। তাই স্কুলের মাঠে স সময় খেলাধুলা থাকতে হবে। নাহলে শিক্ষার্থীদের মধ্যে দখলদারিত্বের মনোভাব গড়ে উঠবে।
এ সময় উপস্থিত ছিলেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাজেট ও অডিট) সাখাওয়াত হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আবু নূর মো. শামসুজ্জামান, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান প্রমুখ।