ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

নতুন করে ৪৬তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ২১৩৯৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৩, ২৭ নভেম্বর ২০২৪
নতুন করে ৪৬তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ২১৩৯৭
পিএসসি ভবন- ফাইল ফটো

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল নতুন করে প্রকাশ করা হয়েছে। এতে মোট উত্তীর্ণ হয়েছেন ২১ হাজার ৩৯৭ জন।

বুধবার পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৬তম বিসিএসে আগের ১০ হাজার ৬৩৮ জন প্রার্থীর সঙ্গে নতুন করে লিখিত পরীক্ষার সুযোগ পেয়েছেন আরো ১০ হাজার ৭৫৯ জন প্রার্থী। 

Advertisement

এর আগে, ৯ মে প্রকাশিত ফলাফলে ১০ হাজার ৬৩৮ প্রার্থী উত্তীর্ণ হন। তখন সম্ভাব্য বৈষম্য দূর করতে আরো সমসংখ্যক প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে ফের ফল ঘোষণার সিদ্ধান্ত নেয় পিএসসি।

ফলাফল দেখুন >> এখানে <<

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!