ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বাংলাদেশে সেবা দেবে রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্স

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৯, ৬ ডিসেম্বর ২০২৪
বাংলাদেশে সেবা দেবে রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্স
রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্স

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করতে যাচ্ছে জর্ডানের পতাকাবাহী মধ্যপ্রাচ্যের অন্যতম শীর্ষস্থানীয় বিমান সংস্থা রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্স (আরজে)। বাংলাদেশে এয়ারলাইন্সটির জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) সায়মন এয়ার ট্রাভেলস লিমিটেড।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সায়মন এয়ার ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক আফসিয়া জান্নাত সালেহ।

রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্সের টিকিট বিক্রি ও বিপণন পরিষেবা প্রদানের পাশাপাশি সম্পূর্ণ গ্রাহক এবং এজেন্ট সহায়তা প্রদান করবে সায়মন এয়ার ট্রাভেলস। ৮ ডিসেম্বর থেকে বাংলাদেশে অফলাইন টিকিট বিক্রি শুরু করবে রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্স।

Advertisement

আফসিয়া জান্নাত জানান, প্রাথমিক অবস্থায় অফলাইনে টিকিট বিক্রি দিয়ে বাংলাদেশে কার্যক্রম শুরু করলেও দ্রুত অনলাইনে চলে আসবে জর্ডানিয়ান এয়ারলাইন্স। এয়ারলাইন্সটি জর্ডানের রাজধানী আম্মান থেকে ৪৫টিরও বেশি গন্তব্যে এবং ৫০টিরও বেশি সংযোগকারী পয়েন্টে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে।

যেকোনো যাত্রী রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্সের টিকিট পেতে সরাসরি যোগাযোগ করতে পারেন: সায়মন সেন্টার (৬ষ্ঠ তলা), হাউজ-৪এ , রোড-২২, গুলশান-১, ঢাকা এই ঠিকানায়। হটলাইন: +৮৮ ০২ ২২২২৮২২৭৩-৭৪, +৮৮ ০১৪০৪০৩৩১১০। এছাড়া ভিজিট করতে পারেন www .rj.com ওয়েবসাইটে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!