ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

নিষিদ্ধ হচ্ছে ই-সিগারেট আমদানি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩২, ১২ ডিসেম্বর ২০২৪
নিষিদ্ধ হচ্ছে ই-সিগারেট আমদানি
ই-সিগারেট

জনস্বাস্থ্য সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখার লক্ষ্যে ই-সিগারেট বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ইএনডিএস) সংশ্লিষ্ট সব পণ্য আমদানি নিষিদ্ধ করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে উপদেষ্টা পরিষদ। শিগগিরই আমদানি নিষিদ্ধ পণ্যের তালিকায় ই-সিগারেট অন্তর্ভুক্ত করবে বাণিজ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ​জনস্বাস্থ্য সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখার লক্ষ্যে ই-সিগারেট বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ইএনডিএস) সংশ্লিষ্ট সব পণ্য আমদানি নিষিদ্ধ করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি নীতি আদেশে আমদানি নিষিদ্ধ পণ্যের তালিকায় ই-সিগারেট বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম অন্তর্ভুক্ত করা হবে।

Advertisement

বৈঠকে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। 

এছাড়া ‘এশিয়া কাপ ২০২৪’-এ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলসহ ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছে উপদেষ্টা পরিষদ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!