[ জাতীয় ]
স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ
বাংলাদেশ থেকে ওষুধ নিতে আগ্রহী পাকিস্তান
স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বলেছেন, বাংলাদেশ ওষুধ শিল্পে বেশ ভালো অবস্থানে আছে। পাকিস্তান বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী।
রোববার স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন তিনি।
প্রায় এক ঘণ্টা সাক্ষাতে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে দুই দেশের স্বাস্থ্যসেবা, বাণিজ্যসহ সার্বিক বিষয়ে মতবিনিময় করেন হাইকমিশনার।
.png)
এ সময় পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ মারুফ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মামুনুর রশীদ উপস্থিত ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!