[ জাতীয় ]
স্ত্রীকে পেছনে বসিয়ে রিকশা চালালেন পাকিস্তানের হাইকমিশনার
স্ত্রীকে পেছনে বসিয়ে রিকশা চালাচ্ছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ
ঢাকায় প্যাডেল রিকশা চালিয়েছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। এ সময় তার স্ত্রীকে সেই রিকশায় বসিয়ে জানতে চাইলেন, ‘কোথায় যাবে বেগম?’
ঢাকায় লো মেরিডিয়েন হোটেলের লবিতে রাখা একটি রিকশা চালানোর ভিডিও শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করেছেন পাকিস্তানের হাইকমিশনার।
Where to Miss!!!! ❤️
— Syed Maroof, High Commissioner for 🇵🇰 to 🇧🇩 (@SyedMaroof12615) November 15, 2024
Pulled Rikshaw on the 14th Floor in Le Meredian. It is indeed very tough pulling all day long in nearly all weather conditions to earn a living. Deepest respect for the Rikshaw pullers.🫡🫡🫡 pic.twitter.com/yQt7kVazaq
.png)
ভিডিওর ক্যাপশনে সৈয়দ মারুফ লিখেছেন, লো মেরিডিয়েনের ১৪ তলায় রিকশা চালালাম। জীবিকা অর্জনের জন্য প্রায় সবরকমের আবহাওয়ায় সারাদিন রিকশা চালানো সত্যিই খুব কঠিন। রিকশাচালকদের প্রতি গভীর শ্রদ্ধা। স্যালুট।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!