ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

কাকরাইল মসজিদে সাদপন্থীদের কার্যক্রমে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪০, ২৬ ডিসেম্বর ২০২৪
কাকরাইল মসজিদে সাদপন্থীদের কার্যক্রমে নিষেধাজ্ঞা
কাকরাইল মসজিদ। ছবি: সংগৃহীত

শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে তাবলিগ জামাতের মারকাজ কাকরাইল মসজিদে সাদপন্থীদের সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই সঙ্গে জুবায়েরপন্থীদের বড় জমায়েত থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ২৭ ডিসেম্বর (শুক্রবার) তাবলীগ জামাত বাংলাদেশ (শুরায়ী নেজাম) মাওলানা জুবায়ের অনুসারীদেরকে কোনো রকম বড় জমায়েত থেকে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে। 

Advertisement

এছাড়া মাওলানা সাদ গ্রুপের অনুসারীদেরকেও একই দিন থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কাকরাইল মসজিদে শবগুজারি (রাত্রি যাপন) সহ সব তাবলীগ জামাতের কার্যক্রম হতে বিরত থাকার নির্দেশ দেওয়া হলো।

এর আগে, ১৮ ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষে চারজন নিহত ও ৪০ জন আহত হন। ঐ সংঘর্ষের ঘটনায় একটি মামলাও হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: সাদপন্থী
লিংক সফলভাবে কপি হয়েছে!