ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিলেন ৪৩তম বিসিএস গেজেট বঞ্চিত ক্যাডাররা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২১, ৫ জানুয়ারি ২০২৫
প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিলেন ৪৩তম বিসিএস গেজেট বঞ্চিত ক্যাডাররা
সংগৃহীত ছবি

অনতিবিলম্বে ৪৩তম বিসিএসের গেজেট বঞ্চিতদের নাম অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ ও আগামী ১৫ জানুয়ারি যোগদান নিশ্চিতের দাবিতে প্রধান উপদেষ্টা সমীপে স্মারকলিপি এবং জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর আবেদনপত্র জমা দেওয়া হয়েছে।

রোববার ৪৩তম বিসিএস গেজেট বঞ্চিত ক্যাডার অফিসারদের উদ্যোগে এই স্মারকলিপি ও আবেদনপত্র দেওয়া হয়। পরে বিকেল ৫টা ২০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন করেন তারা।

এতে ৪৩তম বিসিএস এর গেজেট বঞ্চিত ক্যাডার রায়হান ও মাসুমা আক্তার মিনিসহ প্রায় ৩৫ জন অংশ নেন।

ডেইলি-বাংলাদেশ/এমএস/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!