ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে মঙ্গলবার লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৪৪, ৬ জানুয়ারি ২০২৫
জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে মঙ্গলবার লিফলেট বিতরণ
ফাইল ফটো

দ্রুততম সময়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এ লক্ষ্যে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীসহ সারাদেশে লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের কাছ থেকে এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ না পাওয়ায় দ্রুত ঘোষণাপত্র প্রকাশের দাবি জানাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এ দাবি আদায়ে জনগণকে সম্পৃক্ত করতে মঙ্গলবার রাজধানীসহ সারাদেশে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হবে।  

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: লিফট
লিংক সফলভাবে কপি হয়েছে!