ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫১, ২৫ জুলাই ২০২৬
স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: ডেইলি বাংলাদেশ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এমপি বলেছেন, ‘সাধারণ জনগণ ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছেন। আমরা মানুষের ভোটে নির্বাচিত। আমাদের একটা দায়বদ্ধতা জনগণের প্রতি আছে। দেশের  মানুষগুলো সার্বিক দায়িত্ব আমাদের  ওপর। অতীতের উদাহরণ দিয়ে লাভ নেই। সারা বাংলাদেশে স্বাস্থ্যসেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে চাই।’ 

শনিবার  (২৫ জুলাই) সকাল ১১টার দিকে বাগেরহাটের মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে  আকস্মিক পরিদর্শনে এসে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এমপি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, আমরা চাই না দেশের কোনো মানুষ বিনা চিকিৎসায় মারা না যাক। আমাদের যা কিছু আছে তাই দিয়ে গরিব মানুষের সেবা করতে চাই। যে কারণে ৫০ শয্যার হাসপাতালকে ১০১ শয্যায় রুপান্তিত করতে হবে। 

Advertisement

তিনি এ সময় হাসপাতালে রোগীদের সেবার গুণগত মান হাসপাতালের মেয়াদ উর্ত্তীণ ওষুধ, নানাবিধ অনিয়মের খাবার মান, চিকিৎসক সংকট নিয়ে খোঁজ খবর নেন। তিনি দীর্ঘ আড়াই ঘণ্টা হাসপাতালের বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকারদার, উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি, বিএনপি নেতা সোমনাথ দেসহ স্থানীয় পর্যায়ে বিভিন্ন নেতারা। পরে মন্ত্রী হাসপাতাল সংলগ্ন একটি ক্লিনিক পরিদর্শন করে কিছু অসংগতি পান। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বাগেরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!