ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

রিয়াদে আগুনে নিহত ১৬ বাংলাদেশির পরিচয় মিলেছে

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:৪২, ১০ আগস্ট ২০২৬
রিয়াদে আগুনে নিহত ১৬ বাংলাদেশির পরিচয় মিলেছে
ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানার মুসা সানাইয়া শিল্প এলাকার একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন প্রবাসী বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে নিহতদের প্রাথমিক পরিচয় পাওয়া গেছে।

নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার ১৩ জন, নাটোরের নলডাঙ্গা উপজেলার দুজন এবং রাজশাহীর বাগমারা উপজেলার একজন রয়েছেন। নওগাঁর আত্রাই উপজেলার নিহতদের মধ্যে রয়েছেন— গণ্ডগোহালী গ্রামের মো. রুবেল প্রামানিক, মো. কলিমউদ্দিন, মো. মোহন, মো. সুমন এবং খরস্রোতা গ্রামের মজিদুল। এছাড়া একই উপজেলার উজানপই গ্রামের ফরিদ, ডুবাই গ্রামের শুভ ও সুমন, বোয়ালা গ্রামের হৃদয়, নওগাঁ গ্রামের শাহিন, খরস্রোতা গ্রামের আব্দুল জলিল, সাদনগর গ্রামের সাগর এবং মিনহাজ নামের এক ব্যক্তি।

নাটোরের নলডাঙ্গা উপজেলার দিঘীরপাড় গ্রামের শামিম এবং খাজুরা গ্রামের সাব্বির এই দুর্ঘটনায় নিহত হয়েছেন। অন্যদিকে রাজশাহীর বাগমারা উপজেলার মরুগ্রাম ডাঙাপাড়া এলাকার শ্যামলও এই অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিহতদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এ আর
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!