ভাটারা থানার বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ আগস্ট শোক দিবস পালনের প্রস্তুতি সভা ও ঝটিকা মিছিল সফল করার উদ্দেশ্যে এই নেতাকর্মীরা সমবেত হয়েছিলেন। তারা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিভিন্ন রাষ্ট্রবিরোধী স্লোগান দিচ্ছিলেন। ভাটারা থানার পুলিশ অভিযান চালিয়ে ৫৩ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানায় ডিএমপি।
.png)
ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকা মহানগর পুলিশের সংশ্লিষ্ট ইউনিটগুলো নিয়মিতভাবে নজরদারি ও অভিযান পরিচালনা করছে।