ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

৩৪ কেন্দ্র সচিবকে শোকজ করল কারিগরি শিক্ষা বোর্ড

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:৩১, ৫ অক্টোবর ২০২৬
৩৪ কেন্দ্র সচিবকে শোকজ করল কারিগরি শিক্ষা বোর্ড
সংগৃহীত ছবি

এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) কারিকুলামের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের ৩৪ জন কেন্দ্র সচিবকে শোকজ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

রোববার (৪ অক্টোবর) এ-সংক্রান্ত নোটিশ জারি করা হয়। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, নবম ও দশম শ্রেণির পরীক্ষার ক্ষেত্রে ‘পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা ২০১২’-এর ২৮ (ক) ও (ঘ) ধারা অনুযায়ী কেন এসব পরীক্ষা কেন্দ্র বাতিল করা হবে না, সে বিষয়ে কেন্দ্র সচিবদের লিখিত জবাব দিতে হবে।

আগামী ৭ অক্টোবরের মধ্যে শোকজের জবাব বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!