ঢাকা,  বুধবার   ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]

বিএনপির এমপিদের এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৭:৩৫, ১৮ নভেম্বর ২০২৬
বিএনপির এমপিদের এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠক (ছবি: বিএনপি মিডিয়া সেল)

প্রত্যেক সংসদ সদস্যকে নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির সংসদীয় দলের বৈঠকে দলীয় এমপিদের প্রতি এ নির্দেশনা দেন সরকারপ্রধান ও বিএনপির সভাপতি। বৈঠকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। 

বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে এ বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা তারেক রহমান। বৈঠকে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নেন।

জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে দুপুর আড়াইটায় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। বিকাল ৩টা ৫৫ মিনিটে বৈঠক শেষ হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির সংসদীয় দলের সদস্যরা বৈঠকে অংশ নেন।

সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজানের পরিচালনায় সভার মূল মঞ্চে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত ছিলেন।

বৈঠকে অংশ নেওয়া সংসদ সদস্যরা জানিয়েছেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, পোশাকশিল্পের পরিস্থিতি এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

গত ৯ নভেম্বর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়। অধিবেশন শুরুর আগে সরকারি দলের সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। চলতি অধিবেশনে এটি সরকারি দলের দ্বিতীয় সংসদীয় দলের বৈঠক।

সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার সংসদের চতুর্থ অধিবেশন শেষ হওয়ার কথা রয়েছে।

জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠক (ছবি: বিএনপি মিডিয়া সেল)

ডেইলি-বাংলাদেশ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!