ঢাকা,  বৃহস্পতিবার   ১৯ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]

পররাষ্ট্রসচিবের সঙ্গে স্লোভেনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:৫০, ১৯ নভেম্বর ২০২৬
পররাষ্ট্রসচিবের সঙ্গে স্লোভেনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পররাষ্ট্রসচিবের স‌ঙ্গে স্লোভেনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে স্লোভেনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত তোমাজ মেনসিন। এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

বুধবার (১৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিবের দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসায়িক পর্যায়ে যোগাযোগ জোরদারের বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া অভিবাসন ও অভিবাসন-সংক্রান্ত সহযোগিতা, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং নিয়মিতভাবে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তারা।

নয়াদিল্লিতে অবস্থানরত স্লোভেনিয়ার রাষ্ট্রদূত তোমাজ মেনসিন মঙ্গলবার বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!