ঢাকা,  বৃহস্পতিবার   ১৯ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ রাজধানী ]

গ্যাস জমে বিস্ফোরণ, আগুনে দগ্ধ চারজন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪৫, ১৯ নভেম্বর ২০২৬
গ্যাস জমে বিস্ফোরণ, আগুনে দগ্ধ চারজন
ছবি: সংগৃহীত

রাজধানীর কাঁঠালবাগান বাজার এলাকায় ১০ তলা একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, ফ্ল্যাটটির গ্যাসের লাইন খোলা থাকায় ঘরের ভেতরে গ্যাস জমে ছিল। পরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে এবং ফ্ল্যাটে আগুন ধরে যায়।

দগ্ধ চারজনকে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। সকাল সাড়ে ৮টার দিকে আগুন নেভাতে সক্ষম হন তারা।

প্রতিবেদন লেখা পর্যন্ত দগ্ধ ব্যক্তিদের পরিচয় ও শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!