অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল মো. আবুল বাশার। এ সময় তিনি প্রশিক্ষণে উত্তীর্ণ কর্মকর্তাদের মাঝে সনদপত্র ও ট্রফি বিতরণ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে সহকারী তথ্য কর্মকর্তা আয়শা ছিদ্দিকা এ তথ্য জানান।
.png)
এ কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর ১৭ জন ও ভারতীয় বিমান বাহিনী, নাইজেরিয়া বিমান বাহিনী, পাকিস্তান বিমান বাহিনী ও শ্রীলংকা বিমান বাহিনীর ১ জন করে কর্মকর্তা অংশগ্রহণ করেন। কোর্সে সেরা নৈপুণ্যের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার নাফিজ সালেহীন তমাল বিমান বাহিনী প্রধানের সার্টিফিকেট ও ট্রফি লাভ করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে উত্তীর্ণ সব কর্মকর্তাকে দিকনির্দেশনা মূলক প্রেরণা দান করেন। এ কোর্সে ছাত্র-অফিসার পাঠনোর জন্য ভারত, নাইজেরিয়া, পাকিস্তান ও শ্রীলংকা সরকারকে ধন্যবাদ জানান। এর আগে, কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটের অধিনায়ক তার স্বাগত ভাষণে উল্লেখিত কোর্সের প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রমের ওপর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়কসহ বিমান বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তা ও বিদেশী মিশনের কূটনীতিক ও সামরিক উপদেষ্টারা উপস্থিত ছিলেন।
ডেইলি বাংলাদেশ/এসবি/আরএইচ