[ খবর ]
বান্দরবানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
বান্দরবানের মেম্বার পাড়া থেকে ইয়াবাসহ নয়ন চৌধরী ও তার স্ত্রী বেবি চৌধুরীকে আটক করেছে এপিবিএন। রোববার ভোরে অভিযান চালিয়ে মেম্বার পাড়া থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএন-২ এর অধিনায়ক উপপরিদর্শক মহিউদ্দিন আহমেদ। তিনি জানান, ভোরে খবর পেয়ে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় মেম্বার পাড়া থেকে নয়ন চৌধুরী ও তার স্ত্রী বেবি চৌধুরী ওরফে ম্রামুয় চিং মার্মাকে আটক করা হয়। পরে নয়ন চৌধুরীর কাছ থেকে ৩৫৫ ও বেবির কাছ থেকে ৫০ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫টি মোবাইল জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে বান্দরবান সদর থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!