[ খবর ]
আলুটিলা পর্যটন কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
ছবি: ডেইলি বাংলাদেশ
খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্রের পাহাড়ের ঢালুতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে আলুটিলা পর্যটন কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
তিনি ১টি বাগান বিলাসের চারা রোপণ করে বৃক্ষরোপণের উদ্বোধন করেন।
এ সময় খাগড়াছড়ি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম, খাগড়াছড়ি বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ন কবির, খাগড়াছড়ি বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. শহিদুল হাওলাদার, খাগড়াছড়ি জেলা প্রশাসন কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এনডিসি) আব্দুল্লাহ আল ইমরানসহ বন বিভাগের কর্মকর্তা ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
খাগড়াছড়ি
লিংক সফলভাবে কপি হয়েছে!