[ খবর ]
এক মিনিটের ইতিহাস ‘লালবাগ কেল্লা’
লালবাগ কেল্লা। ছবি: সংগৃহীত
পুরান ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত লালবাগ কেল্লা মুঘল আমলের অন্যতম ঐতিহাসিক স্থাপনা। এর নির্মাণকাজ শুরু হয় ১৬৭৮ সালে, মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র মুহাম্মদ আজম শাহের আমলে। পরে বাংলার সুবাদার শায়েস্তা খান এর নির্মাণকাজ এগিয়ে নেন।
তবে নানা কারণে কেল্লাটির নির্মাণ শেষ হয়নি। শায়েস্তা খানের কন্যা পরীবিবির মৃত্যুর পর তিনি ধারণা করেন, স্থানটি অশুভ—এরপর নির্মাণকাজ বন্ধ হয়ে যায় বলে প্রচলিত আছে।
লালবাগ কেল্লার ভেতরে রয়েছে পরীবিবির সমাধি, দেওয়ান-ই-আম, একটি মসজিদ এবং বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা। বিশেষ করে পরীবিবির সমাধি মুঘল স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন।
.png)
‘লালবাগ’ নামটি এসেছে কেল্লার লালচে রঙের স্থাপত্য ও এলাকার নাম থেকে। শত শত বছর পেরিয়ে গেলেও এই অসমাপ্ত দুর্গ আজও ঢাকার ইতিহাস, মুঘল স্থাপত্য ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ প্রতীক।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!