ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

তাসকিন অস্ট্রেলিয়ায় শাবনূরের আতিথেয়তায় মুগ্ধ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:৫৫, ৬ সেপ্টেম্বর ২০২৬
তাসকিন অস্ট্রেলিয়ায় শাবনূরের আতিথেয়তায় মুগ্ধ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দেশে ফিরেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর । তবে ছুটি কাটাতে অস্ট্রেলিয়াতেই থেকে গেছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। পরিবারকে সঙ্গে নিয়ে সেখানে অবসর সময় উপভোগ করছেন তিনি।

ছুটির এই সময়ে তাসকিন দেখা করেছেন বাংলাদেশ দলের সাবেক প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গেও। নিউ সাউথ ওয়েলসে কোচিংয়ের সঙ্গে যুক্ত হাথুরুসিংহের সঙ্গে তোলা একটি ছবি শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তাসকিন।

এর একদিন পর শনিবার আরও একটি ছবি পোস্ট করেন বাংলাদেশি এই পেসার। এবার ছবিতে তার সঙ্গে দেখা যায় বাংলাদেশের জনপ্রিয় সাবেক চিত্রনায়িকা শাবনূরকে। বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে পরিবারের সঙ্গে বসবাস করছেন শাবনূর।

Advertisement

তাসকিন ও তার পরিবারকে নিজের ভাইয়ের বাসায় আমন্ত্রণ জানিয়ে আপ্যায়ন করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে শাবনূরের সঙ্গে ছবি প্রকাশ করে তাসকিন জানান, তাদের সন্ধ্যাটি বেশ আনন্দে কেটেছে।

ডেইলি-বাংলাদেশ/এম এ
লিংক সফলভাবে কপি হয়েছে!