১৩ বার ব্যালন ডি’অর নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন তারা। সব কিছু ঠিক থাকলে ‘চিরপ্রতিদ্বন্দ্বী’ দুই ফুটবলারকে একইসঙ্গে খেলতে দেখা যেতে পারে। টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুসারে, ‘লা আলবিসেলেস্তে’র সাবেক ফুটবলার কার্লোস তেভেজ বিদায়ী ম্যাচ খেলতে চলেছে। তিনি লা বোম্বোনেরায় ম্যাচ আয়োজনের বিষয়ে বোকা জুনিয়র্সের সভাপতি হুয়ান রোমান রিকেলমের সঙ্গে কথা বলেছেন।
তেভেজের সঙ্গে অতীতে একসঙ্গে খেলেছেন রিকেলমে। তিনি এই ম্যাচে খেলতে রাজিও হয়েছে। তবে তেভেজ চান, সেই দলে একসঙ্গে মেসি ও রোনালদোকে পেতে। অনেকের আশা, মেসি-রোনাল্ডোর সঙ্গে এখনও যোগাযোগ থাকায় তাদের রাজি করিয়ে ফেলবেন তেভেজ। সেটা হলে ইতিহাস হবে। আড়াই দশকের প্রতীক্ষার অবসানও হবে দর্শকদের কাছে। এখন দেখার দুই মহাতারকাকে ছাড়পত্র পান কিনা।
.png)
এক সাক্ষাৎকারে তেভেজ বলেন, “মেসি ও রোনাল্ডোকে একসঙ্গে দেখতে চাই। চাই ওরা একসঙ্গে খেলুক। আমি ওদের নিয়ে আসব।” তবে কেবল মেসি-রোনাল্ডো নন, এই ম্যাচে দেখা যেতে পারে জিয়ানলুইগি বুফোঁ, লিয়োনার্দো বোনুচ্চি, জিয়োর্জিও চিয়েলিনি, এডউইন ফান ডার সার প্রমুখ।