[ শিল্প ও সাহিত্য ]
ফেরদাউসী কুঈন-এর কবিতা
নিঃশব্দ উপাসনা
মনে হলো, চলে যাওয়ার পর মানুষ নয়, চিহ্নগুলোই সবচেয়ে বেশি কথা বলে।
পরদিন সকালে মাঠে নেমে বুঝলাম—
শূন্যতাও দৃশ্যমান হতে পারে।
কোথাও কোনো জলপাই রঙের যান নেই,
কোনো বুটের শব্দ নেই,
কোনো ব্যস্ততা নেই।
.png)
শুধু বৃষ্টিভেজা মাটিগুলো
চাকার স্মৃতি বুকে নিয়ে
এবড়োখেবড়ো হয়ে পড়ে আছে।
মনে হলো,
চলে যাওয়ার পর মানুষ নয়,
চিহ্নগুলোই সবচেয়ে বেশি কথা বলে।
ডেইলি-বাংলাদেশ/এসএমএম
খবরটি শেয়ার করুন:
শিল্প ও সাহিত্য আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!