ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

নতুন পদ্ধতিতে হজ ও ওমরাহ যাত্রীদের নিবন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৮, ৩০ ডিসেম্বর ২০২১
নতুন পদ্ধতিতে হজ ও ওমরাহ যাত্রীদের নিবন্ধন
ফাইল ফটো

নতুন বছরের প্রথম দিন থেকে হজ ও ওমরাহ যাত্রীদের অ্যাপের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন ও অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বাংলাদেশের সব হজ ও ওমরাহ এজেন্সিকে জরুরি নোটিশ দিয়েছে সৌদি সরকার।

বছরের প্রথম দিন থেকে হজ ও ওমরাহ যাত্রীদের জন্য নতুন এই পদ্ধতিতে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক করেছে তারা। বরং এই পদ্ধতিতে রেজিস্ট্রেশন ও অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করা না হলে কেউ হজ ও ওমরাহর জন্য ভিসা পাবেন না।

বুধবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশের সৌদি দূতাবাস এক জরুরি নোটিশে এসব কথা জানায়।

Advertisement

এতে বলা হয়, ঢাকার সৌদি আরব দূতাবাসের কনস্যুলার সেকশন বাংলাদেশের সব হজ ও ওমরাহ অফিসের জ্ঞাতার্থে জানাচ্ছে যে, হজ ও ওমরাহ পালনকারীদের জন্য নতুন রেজিস্ট্রেশন পদ্ধতি (বায়োমেট্রিক সিস্টেম) চালু করার কারণে হজ ও ওমরাহ পালনে ইচ্ছুক বাংলাদেশি হাজিদের বায়োমেট্রিক সিস্টেমে ডিজিটাল পদ্ধতিতে মোবাইলে গুগল প্লে অথবা আইওএস থেকে (সৌদি ভিসা বায়ো) নামে অ্যাপ ডাউনলোড করতে হবে। যা আগাম ২৮/৫/১৪৪৩ হিজরি মোতাবেক ১ জানুয়ারি ২০২২ থেকে কার্যকর হবে।

নতুন রেজিস্ট্রেশন পদ্ধতিতে হজ ও ওমরাহ যাত্রী (আঙ্গুলের ছাপ এবং একটি ছবি) নিবন্ধন করানোর জন্য এরআগে হজ ও ওমরাহ এজেন্সিগুলোকে লিংকসহ জানানো হয়েছে।

নোটিশে আরো বলা হয়, বছরের প্রথম দিন থেকে হজ ও ওমরাহ যাত্রীরা ঐ অ্যাপের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন ও প্রক্রিয়া সম্পন্ন ব্যতীত কেউ হজ ও ওমরাহর জন্য কোনো ভিসা পাবেন না।

হজ ও ওমরাহ পালনে ইচ্ছুক বাংলাদেশিদের ঐ তারিখের পর নির্ধারিত লিংকের মাধ্যমে উক্ত অ্যাপটি ডাউনলোড করার জন্য অনুরোধ জানিয়েছে সৌদি সরকার।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!