ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

ফরজ নামাজের পর হজরত মুয়াযকে যে দোয়া পড়তে বললেন প্রিয়নবি

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১০:৫৬, ৩০ ডিসেম্বর ২০২১
ফরজ নামাজের পর হজরত মুয়াযকে যে দোয়া পড়তে বললেন প্রিয়নবি
ফরজ নামাজের পর হজরত মুয়াযকে যে দোয়া পড়তে বললেন প্রিয়নবি। ছবি সংগৃহীত

হজরত মুয়ায রাদিয়াল্লাহু আনহু প্রিয়নবি (সা.) এর সম্মানিত সাহাবি। প্রিয়নবির জীবদ্দশায় তাকে মুফতি হিসেবে গণ্য করা হতো। তিনি কোরআনের নির্ভরযোগ্য কারি এবং সুবিজ্ঞ আলিম ছিলেন।

প্রিয়নবি (সা.)  তাঁকে আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য দিক-নির্দেশনা দিয়েছিলেন। যে দিক নির্দেশনা উম্মতে মুসলিমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। হজরত মুয়ায ইবনে জাবাল অত্যন্ত সুদর্শন, মিষ্ট স্বভাব, মুক্ত হস্ত দানশীল, ভদ্র, সুবক্তা ও সুকণ্ঠের অধিকারী ছিলেন। একদিন রাসূলুল্লাহ (সা.) তাঁকে বললেন, ‘হে মুয়াজ! ফরজ নামাজগুলোর পর এ দোয়া পাঠ কর-

আরবি উচ্চারণ: اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكِ وَحُسْنِ عِبَادَتِكِ

Advertisement

উচ্চারণ: আল্লাহুম্মা আ-ইন্নি আলা জিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ‘ (মুসনাদে আহমদ, নাসাঈ, আবু দাউদ, মিশকাত)

অর্থ: ‘হে আল্লাহ! আমাকে তোমার জিকির ও শোকর আদায় করার তাওফিক দাও এবং উত্তমরূপে তোমার ইবাদত করার তাওফিক দান কর।’

আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহকে প্রিয়নবির নসিহত যথাযথ পালন এবং আল্লাহর জিকির, শুকরিয়া আদায় ও ইবাদত-বন্দেগি করার তাওফিক দান করুন। আমিন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!