ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

হজযাত্রীদের উদ্দেশে সৌদি আরবের প্রধান মুফতির বার্তা

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৯:০৯, ২৪ জুন ২০২৩
হজযাত্রীদের উদ্দেশে সৌদি আরবের প্রধান মুফতির বার্তা
ছবি: সংগৃহীত

পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে রোববার থেকে। সারা বিশ্বের ২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান এবার হজে যোগ দেবেন। এসব হজযাত্রীদের উদ্দেশ্যে এক বিশেষ বার্তা দিয়েছেন সৌদি আরবের প্রধান মুফতি ও সিনিয়র উলামা কাউন্সিলের চেয়ারম্যান শায়খ আব্দুল আজিজ আল শায়খ। 

হজের মৌসুমে হজযাত্রীদের কোনো ধরনের রাজনৈতিক প্রচারণা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন শায়খ আব্দুল আজিজ আল শায়খ। তিনি বলেন, হজের সময় কোনো ধরনের রাজনৈতিক স্লোগান দেওয়া উচিত হবে না।

হজযাত্রীদের তিনটি বিষয়ের ওপর গুরুত্ব দিতে বলেছেন শায়খ আব্দুল আজিজ আল শায়খ। প্রথমটি হলো- একমাত্র আল্লাহ তায়ালার জন্য একনিষ্ঠ মনে ইবাদতের নিয়ত করা; হাজীদের অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণের ইচ্ছা থাকতে হবে এবং হজ পালনের সময় হাজীদের অবশ্যই আল্লাহ তায়ালার পবিত্রতা ও সম্মানের প্রতি খেয়াল রাখতে হবে।

Advertisement

তিনি বলেন, আল্লাহ তায়ালা আমাদেরকে মানবতার ধর্ম ইসলামের অনুসারী বানিয়েছেন এজন্য তার শুকরিয়া আদায় করি। হজের বরকতময় দিনগুলোতে বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা শান্তিপূর্ণ দেশ সৌদি আরবে একত্রিত হন, আল্লাহ তায়ালা এর সম্মান ও গৌরব চিরস্থায়ী করুন।

শায়খ আব্দুল আজিজ আল শায়খ বলেন, এটা আল্লাহ তায়ালার প্রতি সম্মান প্রদর্শনের পবিত্র জায়গা, ইবাদত কবুলের জায়গা। এ সময় প্রত্যেকের এমন কাজ থেকে দূরে থাকা জরুরি যা বায়তুল্লাহর জিয়ারত, আত্মিক ও মানসিক প্রশান্তির ক্ষেত্রে বাঁধা প্রদান করে এবং ঘৃণা-বিদ্বেষ ছড়ায়। এসময় কোনো ধরনের রাজনৈতিক স্লোগান দেওয়া উচিত হবে না বলে মন্তব্য করেন তিনি।

তিনি হজযাত্রীদের বলেন, আল্লাহ তায়ালা পবিত্র ভূমিতে একত্রিত হওয়ার মাধ্যমে তাদের যেই নেয়ামত দান করেছেন, এই বিষয়ে তারা যেন সতর্ক থাকেন। খবর সৌদি গেজেট

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!