জানা গেছে, সমতলভূমিতে প্রতিদিনই তাপমাত্রা ছাড়িয়ে যাচ্ছে ৪০ ডিগ্রি। কোনো কোনো পাহাড়ি অঞ্চলে তাপমাত্রা পৌঁছেছে ৭০ ডিগ্রি সেলসিয়াসে। মক্কায় বর্তমানে গড় তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থায় হাজিদের সতর্ক থাকার জন্য বিশেষভাবে নিদের্শনা দেওয়া হয়েছে। বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত যতদূর সম্ভব বাইরে না বেরোনোর পরামর্শও দেওয়া হয়েছে।
যদিও হজযাত্রীদের জন্য মক্কা ও মদিনায় পর্যাপ্ত সংখ্যক ওয়াটার স্টেশন স্থাপন করা হয়েছে। হজের বিভিন্ন আচার-অনুষ্ঠান পালনের সময় যেসব অস্থায়ী তাঁবুতে যাত্রীরা থাকবেন, সেগুলোও শীতাতপ নিয়ন্ত্রিত করা হয়েছে।
.png)