ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

১০ দিনের বাংলাদেশ সফরে মসজিদুল আকসার ইমাম

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৭:৪৬, ৪ জানুয়ারি ২০২৫
১০ দিনের বাংলাদেশ সফরে মসজিদুল আকসার ইমাম
শায়েখ আলী ওমর ইয়াকুব আব্বাসী। ফাইল ছবি

মুসলমানদের প্রথম কিবলা ফিলিস্তিনের মসজিদুল আকসার ইমাম শায়েখ আলী ওমর ইয়াকুব আব্বাসী ১০ দিনের সফরে বাংলাদেশে এসেছেন।

শুক্রবার ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব চত্বরে একটি ইসলামি সম্মেলনে বক্তৃতা করেন তিনি।

সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রে জানা যায়, লন্ডনপ্রবাসী সিলেটের ব্যবসায়ী মাওলানা ফরিদ আহমদ খানের আমন্ত্রণে মসজিদুল আকসার ইমাম ইয়াকুব আব্বাসী গত ২৯ ডিসেম্বর ঢাকায় আসেন। ১০ দিনের সফরে তিনি ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় ওয়াজ মাহফিল ও ইসলামী সম্মেলনে অংশ নেবেন।

Advertisement

গত ১ জানুয়ারি পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নাসিরনগর, কুমিল্লার দেবীদ্বার, চট্টগ্রামের কক্সবাজার ও হাটহাজারী মাদরাসার মাহফিলে অংশ নিয়েছেন শায়েখ আলি ওমর। বৃহস্পতিবার তিনি ফেনীর সোনাগাজীতে আল-হাসনাইন একাডেমির মাহফিলে অংশগ্রহণ করেন। মসজিদুল আকসার ইমাম ইয়াকুব আব্বাসী ঢাকার বনানী, মোহাম্মদপুরের বসিলা, সিলেটের সুনামগঞ্জ ও গোলাপগঞ্জে বিভিন্ন মাহফিলে অংশ নেবেন।

এর মধ্যে ৭ জানুয়ারি সিলেটের কাজীর বাজার মাদরাসা ও গোলাপগঞ্জ দারুল উলুম মাদরাসায় মাহফিলে অংশ নেবেন।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!