ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিজ্ঞান বিস্ময় ]

বৃহস্পতির ‘চাঁদে’ নাসার অভিযান, দায়িত্ব পেলেন ইলন মাস্ক

‌বিজ্ঞান ডেস্ক
প্রকাশিত: ১৭:০২, ২৪ জুলাই ২০২১
বৃহস্পতির ‘চাঁদে’ নাসার অভিযান, দায়িত্ব পেলেন ইলন মাস্ক
ফাইল ছবি

বৃহস্পতির চাঁদ ইউরোপায় অভিযান চালাবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। আর এই অভিযানে সারথির দায়িত্ব পেল ইলন মাস্কের স্পেসএক্স। ইউরোপার পানি ও সেখানে প্রাণের সন্ধান করতেই নাসার এই অভিযান।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, ইউরোপা ক্লিপার মিশনের চুক্তি অনুসারে রকেটি ২০২৪ সালের অক্টোবরে উৎক্ষেপণ করা হবে। চুক্তিটির অর্থমূল্য ১৭ কোটি ৮০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দেড় হাজার কোটি টাকা।

ইউরোপার পৃথিবী থেকে প্রায় ৩৯ কোটি মাইল (৬৩ কোটি কিলোমিটার) দূরত্ব। উৎক্ষেপণের পর থেকে সেখানে যেতে পাঁচ বছরেরও বেশি সময় লাগবে।

Advertisement

এক বিবৃতিতে নাসা জানিয়েছে, ইউরোপা ক্লিপারের মাধ্যমে বৃহস্পতির চাঁদের বিষয়ে গবেষণা করা হবে। ইউরোপা ক্লিপারের পেলোডে হাই-রেজোলিউশনের ছবি, ইউরোপার পৃষ্ঠ এবং বায়ুমণ্ডলের মানচিত্র তৈরি করতে বিশেষ ক্যামেরা এবং স্পেকট্রোমিটার থাকবে। এছাড়া রাড‌ারের মাধ্যমে হ্রদসহ সমুদ্রের গভীরতা ও লবণাক্ততা জানার চেষ্টা করবে।

এর আগে নাসার স্পেস লঞ্চ সিস্টেম রকেটের মাধ্যমে উৎক্ষেপণের কথা ছিল। তবে আর্থিক ও সময়ের অভাবের কারণে সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে। সাম্প্রতিক অতীতে বেশ কয়েকবার স্পেস স্টেশনে ক্রু এবং কার্গো পরিবহণ করেছে স্পেসএক্স-এর ফ্যালকন হেভি রকেট।

সাম্প্রতিক বছরগুলোতে ক্যালিফোর্নিয়াভিত্তিক স্পেসএক্স নাসার পছন্দের ঠিকাদারে পরিণত হয়েছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কার্গো ও ক্রুদের পরিবহন করার কাজে কোম্পানিটির সঙ্গে একাধিক চুক্তি করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!