ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিজ্ঞান বিস্ময় ]

গবেষণাগারেই তৈরি হচ্ছে হাড়, বড় আশা জাগালেন বিজ্ঞানীরা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০৭, ২৭ ফেব্রুয়ারি ২০২২
গবেষণাগারেই তৈরি হচ্ছে হাড়, বড় আশা জাগালেন বিজ্ঞানীরা
ছবি: প্রতীকী

মানবদেহের ক্ষতিগ্রস্ত হাড় সারিয়ে তুলতে ব্যবহার করা হয় ওষুধ। এটি সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। এক্ষেত্রে বড় আশা জাগালেন অস্ট্রেলিয়ার রয়্যাল মেলবোর্ন ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানী ও প্রযুক্তিবিদরা। তারা শব্দ তরঙ্গ ব্যবহার করে গবেষণাগারেই হাড় তৈরি করেছেন। তাও মাত্র পাঁচ দিনে।

গবেষকরা বলছেন, অদূর ভবিষ্যতে তা শরীরে প্রতিস্থাপনও করা যেতে পারে। এর জন্য তারা চর্বির স্টেম সেল বা বিশেষ এক ধরনের কোষ ব্যবহার করেছেন। খবর সায়েন্স ডেইলির।

আরো পড়ুন> সূর্যকে আবারও ছুঁলো পার্কার মহাকাশযান, উষ্ণতা ৭৬০ ডিগ্রি সেলসিয়াস

প্রতিষ্ঠানটির গবেষক অ্যামি গেলমি বলেছেন, গবেষণাগারে হাড় তৈরির জন্য শরীরের নিরাপদ জায়গা থেকে স্টেম সেল সংগ্রহ করা হয়। সেই কোষ একটি ডিশে রেখে তাতে সিলিকন তেল ও প্রয়োজনীয় রাসায়নিক মেশানো হয়। এক পাশে সেগুলোকে রেখে অন্য পাশে বসানো হয় মাইক্রোচিপ। এই দুইয়ের মধ্যে শব্দ তরঙ্গ তৈরি করে তা সেলগুলোতে প্রবাহিত করা হয়। এতে ধীরে ধীরে চর্বির কোষ হাড়ের কোষে পরিবর্তিত হয়।

Advertisement

এই প্রযুক্তি ব্যবহারে সহজে ও সস্তায় ক্যান্সার, দুর্ঘটনা বা নানা ধরনের স্নায়বিক রোগে ক্ষয়ে যাওয়া হাড় প্রতিস্থাপন করা সম্ভব হবে বলে দাবি করেছেন গবেষকরা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: গবেষণা
লিংক সফলভাবে কপি হয়েছে!