বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে প্রতিযোগী রিফাত আব্দুল্লাহ ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আন্তর্জাতিক কেমিক্যাল গবেষণা প্রতিযোগিতায় গত ৩০ ডিসেম্বর প্রথম ধাপে রিসার্চ পেপার জমা দেই। গত ১২ জানুয়ারি দ্বিতীয় ধাপে রিসার্চ পেপার সিলেকশন এবং ভাইবা নেওয়া হয়। পরবর্তীতে ২৩ জানুয়ারি ফাইনালে উত্তীর্ণ হয়েছি বলে আমাকে জানানো হয়। ফাইনালে বাংলাদেশ থেকে আমি, এবং আরও তিনটি দেশ থেকে তিনজন চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করি। এরমধ্যে রয়েছে স্পেনের হান্না, আমেরিকার টমাস এবং কানাডার কেন্না। গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় সকাল আটটায় ভার্চুয়ালি ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে আমি তৃতীয় স্থান অর্জন করেছি।
.png)
তিনি আরো বলেন, ‘চিটাগুড় থেকে ইথানল উৎপাদন বৃদ্ধিকরণ’ বিষয়ক রিসার্চ পেপারের জন্য আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় আমি তৃতীয় স্থান অর্জন করি। সাধারণত এ গবেষণা প্রতিযোগিতা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে হয়ে থাকে। এ বছর করোনা মহামারির কারণে প্রতিযোগিতাটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।