ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিজ্ঞান বিস্ময় ]

মহাকাশে বানর পাঠাবে চিন

বিজ্ঞান ডেস্ক
প্রকাশিত: ১৩:২৯, ৮ নভেম্বর ২০২২
মহাকাশে বানর পাঠাবে চিন
ছবি: অন্তর্জাল

মহাকাশে বানর পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে চিন। চিনের তিয়াংগং স্পেস স্টেশনে বানর পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্র জানিয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, মহাকাশের পরিবেশে বানরের প্রজনন ক্ষমতায় কোনো পরিবর্তন আসে কিনা তা পর্যবেক্ষণ করার জন্য এই সিদ্ধান্তে এসেছেন তারা।

মাধ্যাকর্ষণ শক্তির অভাবে প্রজনন পদ্ধতির মধ্যে কোনো পরিবর্তন দেখা যায় কিনা? সেই প্রশ্ন নিয়ে বহু দিন ধরেই ঘুরছিলেন চিনের বিজ্ঞানীরা। অবশেষে, তারা সিদ্ধান্ত নিলেন, পরীক্ষামূলক পর্যবেক্ষণের জন্য কয়েকটি বানরকে চিনের স্পেস স্টেশনে পাঠানো হবে।

Advertisement

এই প্রসঙ্গে বেজিংয়ের চাইনিজ অ্যাকাডেমি অব সায়েন্সের এক গবেষক বলেন, ‘মাইক্রোগ্র্যাভিটি-সহ মহাকাশের অন্যান্য পরিবেশের সঙ্গে কোনো জীব কীভাবে মানিয়ে নেবে, সে সম্পর্কে স্পষ্ট ধারণা আনতেই এই পরীক্ষা করা হবে।’

কোন কোন বিষয়ে পর্যবেক্ষণ করা উচিত, কীভাবে এই পরীক্ষামূলক গবেষণা চলবে-- এ নিয়ে একটি রিপোর্টও প্রকাশ করা হয়েছে। সেই রিপোর্টে জানানো হয়েছে, মাধ্যাকর্ষণ শক্তিহীন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে বানরগুলো নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। মানসিক অবসাদের শিকার হওয়ার সম্ভাবনাও রয়েছে তাদের।

কিন্তু এই নতুন পরিবেশে তারা কীভাবে শারীরিক মিলনে উদ্বুদ্ধ হচ্ছে, তার গতিপ্রকৃতির উপর নজর রাখতে হবে। এমনকি, তাদের খাওয়াদাওয়া থেকে শুরু করে মলমূত্র ত্যাগের গতিপ্রকৃতিও পর্যবেক্ষণ করা দরকার।

উল্লেখ্য, তিয়াংগং স্পেস স্টেশনে এই মুহূর্তে তিন জন মহাকাশচারী রয়েছেন। চলতি বছরের জুন মাসে তারা স্পেস স্টেশনে পৌঁছেছিলেন। বছর শেষের আগেই তারা ফিরে আসবেন পৃথিবীতে।

সূত্র: আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/এস
লিংক সফলভাবে কপি হয়েছে!