অর্ধশত বছর আগে চাঁদে যাওয়ার এমন ইতিহাস আমরা জেনেছি-পড়েছি। তবে নানা সময়ে তা নিয়ে বেরিয়ে এসেছে বহু মজার তথ্যও। সম্প্রতি দাবি উঠেছে, ‘চাঁদে পা রাখার সেই ঘটনা ছিল স্রেফ ভুয়া’।
চাঁদের দেশে কীভাবে উড়েছিল অ্যামেরিকার পতাকা? এমন প্রশ্নের উত্তর খোঁজার মধ্য দিয়ে দাবিটি তুলেছেন কিছু বিজ্ঞান বিশ্লেষক। বলা হয়েছে, চাঁদে যেহেতু কোনো বাতাস নেই তাই পতাকার উড্ডয়ন কোনোভাবেই সম্ভব নয়। নাসার ফটোতে পতাকার উড্ডয়ন স্পষ্টভাবেই দৃশ্যমান। আর এটিকে কেন্দ্র করেই চলছে নানা আলোচনা।
.png)
তাত্ত্বিকরা বলছেন, চাঁদে পা রাখার ঘটনা ছিল স্রেফ ভুয়া ৷ চাঁদের পরে কোনো একটি মঞ্চে অভিনয় করেছিলেন নীল আর্মস্ট্রং ও বাজ অলড্রিন৷ কারণ, অলড্রিনের রাখা অ্যামেরিকার পতাকা উড়ছিল, অথচ মহাশূন্যে তা উড়ার কথা নয়।
তবে পতাকা উড়ার কারণ হিসেবে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) বলছে অন্য কথা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের সংবাদ সূত্রে এ বিষয়ে নাসার মতামত জানা যায়। নাসার মতে, বাজ অলড্রিন পতাকার দণ্ড নাড়ানোয় এমনটি (পতাকা উড়ছিল) দেখা গিয়েছিল।
আরো পড়ুন: রাতের আকাশে অদ্ভুত আলো নিয়ে রহস্য