ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিজ্ঞান বিস্ময় ]

মানুষের ডাকে সাড়া দিলো তিমি, কথা বলল ২০ মিনিট

বিজ্ঞান ডেস্ক
প্রকাশিত: ০৯:০৪, ২৫ ডিসেম্বর ২০২৩
মানুষের ডাকে সাড়া দিলো তিমি, কথা বলল ২০ মিনিট
ছবি: সংগৃহীত

হাম্পব্যাক তিমির সঙ্গে আলাপচারিতা করেছেন মানুষ। আর সেই কথাও হয়েছে তিমিটির নিজস্ব ভাষায়! দুনিয়াকে অবাক করার মতো নজিরবিহীন এ কাণ্ড ঘটিয়েছেন একদল বিজ্ঞানী।

এ বছরের শুরুতে হোয়েল-এসইটিআই (সার্চ ফর এক্সট্রা টেরিস্ট্রিয়াল ইন্টেলিজেন্স) হিসেবে পরিচিত একদল গবেষক টোয়াইন নামের একটি হাম্পব্যাক তিমির সঙ্গে আলাপচারিতা করেন। তাদের এ আলাপের ব্যাপ্তি ছিল ২০ মিনিট।

গবেষণাটি বিজ্ঞানবিষয়ক জার্নাল পিয়ার জে-তে প্রকাশিত হয়েছে। এতে হাম্পব্যাক তিমির ভাষা ব্যবহার করে মানুষ এবং এই তিমির মধ্যে হওয়া আলাপের বিস্তারিত তুলে ধরা হয়েছে।

Advertisement

এ গবেষণার জন্য বিজ্ঞানীরা আগেই হাম্পব্যাক তিমির নিজেদের মধ্যে যোগাযোগের কিছু শব্দ রেকর্ড করেছিলেন। সেই শব্দ বা আওয়াজ ব্যবহার করে টোয়াইনের মনযোগ আকর্ষণের চেষ্টা করেন বিজ্ঞানীরা। আশ্চর্যজনকভাবে এ ডাকে সাড়া দেয় টোয়াইন এবং বিজ্ঞানীদের নৌকার চারপাশে ঘুরতে থাকে।

গবেষণাটির প্রধান লেখক ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. ব্রেন্ডা ম্যাকাওয়ান বলেন, হাম্পব্যাক তিমির সঙ্গে হওয়া আলাপটি এ প্রাণীর বুদ্ধিমত্তা ও তাদের জটিল যোগাযোগ ব্যবস্থার বিষয়টির প্রমাণ। মাছ ধরার জন্য বাবলের মাধ্যমে জাল তৈরি, নিজস্ব গান এবং ডাকের মাধ্যমে একে অপরের সঙ্গে তাদের বিস্তৃত যোগাযোগ ব্যবস্থা সত্যিই চমকপ্রদ।

এসইটিআই ইনস্টিটিউটের ড. লরেন্স ডোয়েল বলেন,  প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে মহাজাগতিক প্রাণীর সন্ধানের বিষয়ে আমাদের গুরুত্বপূর্ণ একটি অনুমান হলো মহাজাগতিক জীব আগ্রহী হয়ে মানুষের রিসিভার যন্ত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করবে। হাম্পব্যাক তিমির এ ঘটনা নিশ্চিতভাবে এ অনুমান সমর্থন করে।

সূত্র: আর্থ ডট কম

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!