তা এতটাই ভাইরাল হয়েছে যে, স্টেট হেলথ কনজিউমার অ্যাফেয়ার্স সিভিল সোসাইটি ন্যাশনাল ইন্টিগ্রেশন এন্ড হিউম্যান রিসোর্স কমিটিকে রীতিমত সাংবাদিক সম্মেলন ডাকতে হয়েছে পরিস্থিতি ব্যাখ্যা করতে।
২৩ মে ওই কমিটির চেয়ারম্যান শ্রীনিবাসন বলেন, এটি ফেইক নিউজ।
.png)
সম্প্রতি হোয়াটসঅ্যাপে একটি বার্তা ছড়িয়ে পড়ে একজন বাংলাদেশি শ্রমিক যক্ষা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা বাংলাদেশি মো. জয়াল (জয়নাল) হাসপাতাল থেকে পালিয়ে গেছেন। আমরা তদন্ত করে দেখেছি যে, এ খবরটি ভুয়া।
এক্সিকিউটিভ কাউন্সিলর শ্রীনিবাসন আরো ঘোষণা করেন, ওই নামে কোনো বাংলাদেশি রোগী ভর্তি ছিল না।
হোয়াটসঅ্যাপে বলা হয়, হাসপাতালের স্টাফরা বলেছেন, কথিত ওই বাংলাদেশির টিবি খুবই খারাপ পর্যায়ে পৌঁছেছে। আর সেটা ১৮+, যা ডাক্তারি পরিভাষায় অত্যন্ত উদ্বেগজনক এবং সংক্রামক। তার কাছে যেই যাবে, সেই লোকই আক্রান্ত হতে পারে ।
মালয়েশিয়ার দি সান ডেইলি-র এক খবরে বলা হয়েছিল, মো. জয়ালের স্থানীয় চাকরিদাতা দাবি করেন যে, তাদের বাংলাদেশি টিবি আক্রান্ত কর্মী জেলাপাংয়ের হেলথ ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন। এরপর তাকে ইপো জেনারেল হসপিটালে স্থানান্তর করা হয়। মঙ্গলবার রাতে তিনি পালিয়ে যান। এ সংক্রান্ত খবরের সঙ্গে কথিত জয়ালের বাংলাদেশি পাসপোর্টের ছবিও দেয়া হয়েছিল।
স্থানীয় মিডিয়ায় এ নিয়ে একটা হৈচৈ পড়ে গেলে কর্তৃপক্ষ দ্রুত তদন্তের উদ্যোগ নেয়। পেরাকে প্রবাসী বাংলাদেশিদের অবস্থান কম নয়। সেখানে বাংলাদেশ সরকার নিয়োজিত অনারারি কনসাল জেনারেল শেখ ইসমাইল আলাউদ্দিন দি সান ডেইলিকে বলেছেন, আক্রান্ত বাংলাদেশির পলায়নের খবর তার জানা নেই।
ডেইলি বাংলাদেশ/এমকে