সম্প্রতি প্রকাশ্যে আসা এ ঘটনার ভিডিওটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
इतने ठंड में बेचारे सांप को पानी से नहला रहा है 🥲🐍🙏 pic.twitter.com/DtkrL4xiW3
— ज़िन्दगी गुलज़ार है ! (@Gulzar_sahab) December 2, 2022
.png)
২২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বাথরুমে কলের নিচে একটি বালতি বসানো রয়েছে। সেখান থেকে মগে করে জল তুলে শঙ্খচূড়ের মাথায় পানি ঢালছেন এক ব্যক্তি। ছোবল মারার চেষ্টা করতেই সাপের মাথা ধরে নামিয়ে দিলেন তিনি। তারপর আবার বেশ কয়েক বার পানি ঢাললেন। শুধু পানি ঢালাই নয়, সাপের গা-ও রগড়ে রগড়ে ধুয়ে দিচ্ছিলেন। দেখেই মনে হতে পারে সাপটি পোষ্য।
ভিডিওটি প্রকাশ্যে আসতেই আঁতকে উঠেছেন নেটিজেনরা। বিশ্বের অন্যতম বিষধর সাপকে ভয়হীনভাবে, জীবনের ঝুঁকি নিয়ে গোসাল করাচ্ছেন কীভাবে? অনেকেই এ প্রশ্ন তুলেছেন। একজন আবার লিখেছেন, ‘মনে হয় জীবনের প্রতি কোনো মায়া নেই তার।’