ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

জো রুটের বিদায়ে কিউইদের স্বস্তি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:২৬, ১৪ জুলাই ২০১৯
জো রুটের বিদায়ে কিউইদের স্বস্তি
ছবি: সংগৃহীত

শেষের দিকে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ আসর। ১০ দেশের ২২ গজের লড়াই শেষে দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছে শিরোপা জেতার লড়াইয়ে। টস জিতে আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে কিউইদের সংগ্রহ ২৪১ রান। বিশ্বকাপের স্বপ্ন পূরণ করতে ইংলিশদের দরকার ২৪২ রান।  রান তাড়া করতে নেমে দ্বিতীয় উইকেট হারালো ইংলিশরা। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত ইংলিশদের সংগ্রহ ১৬.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৯ রান। 

ইংল্যান্ডের হয়ে ইনিংস উদ্বোধন করতে নামেন রয় ও বেয়ারস্টো। প্রথম বলেই আউটের সম্ভাবনা তৈরী হলেও বেচে যান রয়। শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন ২ ওপেনার। তবে প্রথম উইকেট জুটি ভাঙ্গে ২৮ রানেই। 

হেনরির বলে উইকেটের পিছে ক্যাচ দিয়ে ফেরেন জেসন রয়। এর আগে ২০ বলে ১৭ রান করেন তিনি। বেয়ারস্টোর সঙ্গে রুট মিলে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে দলীয় ৫৯ রানে দ্বিতীয়বার আঘাত হানে কিউইরা। 

গ্রান্ডহোমের বলে এবার আউট হন জো রুট।এর আগে ৩০ বল খেলে মাত্র ৭ রান করেন তিনি।  

ডেইলি বাংলাদেশ/এএল/সালি

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!