[ খেলা ]
আইসিসির কভার ছবিতে টাইগ্রেসরা
ছবি: আইসিসি
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই বেশ সরব। প্রতিদিনই ক্রিকেট সংক্রান্ত নানা ছবি, তথ্য ও গল্প পোস্ট করে থাকে তারা। বিশেষ দিন বা ঘটনা উপলক্ষে আইসিসির পেজের কভার ছবি পরিবর্তন করা হয়ে থাকে। এবার তেমনই এক কারণে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ছবি নিজেদের কভারে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
আজ থেকে ঠিক ২ বছর আগে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মূলত এই অর্জনকে মনে করিয়ে দিতেই টাইগ্রেসদের ছবি কভারে দিয়েছে আইসিসি।
বুধবার দুপুরে নারী দলের একটি ছবি পোস্ট করে আইসিসি। ক্যাপশনে লেখে, '২০১৮ সালের এই দিনে বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রথমবারের মতো নারী এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়। তারা শেষ বলের থ্রিলারে ছয়বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে তিন উইকেটে জয়লাভ করে।'
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!