ক্রিস গেইলকে হার মানালেন এই ক্ষুদে ক্রিকেটার!
ক্রিস গেইলের নাম শুনতেই আমাদের মনে ভেসে ওঠে এক ক্যারিবীয় দানবের কথা। বল সামনে আসা মাত্রই ব্যাট ঘুরিয়ে সেটি সীমানা ছাড়া করতে ওস্তাদ তিনি। ক্রিকেট মাঠে তাকে অহরহ বড় শট খেলতে দেখা যায়। তবে এবার তাকে যেন হারিয়ে দিয়েছে এক ক্ষুদে ক্রিকেটার!
সম্প্রতি ভারতের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানেই দেখা মিলেছে ‘জুনিয়র’ ক্রিস গেইলের।
ভিডিওতে দেখা যায়, এক বাঁহাতি ছোট্ট বালক সিঁড়ির ওপরের ধাপে ব্যাট করছে। তার দিকে একের পর এক বল ছুটে আসা মাত্রই চোখের পলকে সেগুলো বড় শটের মাধ্যমে দূর-দুরান্তে পাঠিয়ে দিচ্ছে।
.png)
ক্ষুদে ক্রিকেটারটির শটে এতই জোর যে ভিডিও দেখে অনেকেরই বিশ্বাস হবে না, শটগুলো একটা ছোট্ট মানুষ খেলছে। ভিডিওর ক্যাপশনে আকাশ চোপড়া লিখেছেন, ‘ছোট্ট শিশুটি কেমন!’
অবশ্য ভিডিওটি প্রকাশ্যে আসার পর ভাইরাল হতে সময় নেয়নি। নেটিজেনরা রীতিমত শিশুটিকে প্রশংসার বন্যায় ভাসাচ্ছেন। একজন মন্তব্যের ঘরে লিখেছেন, ‘জুনিয়র ক্রিস গেইল’। আরেকজনের কমেন্ট-‘তার ব্যাট ঘুরানো তো দুর্দান্ত।’
একজন ক্রিকেটভক্ত আবার টি-টোয়েন্টি বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডকে হাঁকানো যুবরাজ সিংয়ের ছয় ছক্কাকে মনে করিয়ে দিয়েছেন। তিনি লিখেছেন, ‘এই ভিডিও আমাকে ব্রডকে হাঁকানো যুবরাজ সিংয়ের ছক্কাগুলোর কথা মনে করিয়ে দিল! পুরো মাঠ জুড়ে ৩৬০ ডিগ্রি শটগুলো পড়ছিল।’
ক্ষুদে ক্রিকেটারের ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।