ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নারীর প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫৬, ৬ অক্টোবর ২০২০
নারীর প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের লোগো

বর্তমানে দেশে নারী নির্যাতনের হার আশংকাজনকভাবে বেড়েছে। প্রতিদিনই গণমাধ্যমে এ সম্পর্কিত নেতিবাচক খবর আসছে। সম্প্রতি এমন অবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়াতে শুরু করেছে যুব সমাজ। চুপ থাকেনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও। সবাইকে নারীর প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছে বিপিএলের অন্যতম সেরা দলটি। 

মঙ্গলবার নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করে চ্যালেঞ্জার্স। সেখানে বলা হয়েছে, নারীরা প্রেম, স্নেহ এবং শক্তির প্রতীক। আধিপত্য এবং অসম্মান প্রদর্শনের কোনো বিষয় নয়। মহিলাদের বিরুদ্ধে যে কোনো ধরণের শারীরিক, মানসিক বা যৌন সহিংসতা একেবারেই অগ্রহণযোগ্য। আসুন আমরা আমাদের পুত্র, ভাই, অংশীদার এবং পিতৃপুরুষদের নারীর প্রতি শ্রদ্ধাশীল হতে শেখাই যেন সমাজ প্রত্যেকের পক্ষে বেঁচে থাকার জন্য নিরাপদ থাকে। 

চ্যালেঞ্জার্স এর আগে সামাজিক বিষয়ে সচেতনতা বাড়াতে নানারকম কাজ করেছে। সেই বিষয়টি উল্লেখ করে আরো বলা হয়, আমরা জনগণের মানসিকতায় পরিবর্তন আনতে সবসময় সচেতনতা সৃষ্টির ব্যাপারে জোর দিয়েছি। আমরা বিশ্বাস করি যে শারীরিক, মানসিক বা যৌন সহিংসতা প্রতিরোধে সকল শাখাকে সক্রিয় ভূমিকা পালন করা দরকার। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যেকোনো ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নিতে হবে। 

Advertisement

নারীদের প্রতি সহিংসতার ন্যায়বিচার দাবি করে চ্যালেঞ্জার্স যোগ করে, স্বাস্থ্য খাতে উচিৎ নির্যাতনের শিকারদের যথাযথ চিকিৎসা সেবা প্রদান করা। এর পাশাপাশি নির্যাতিতার যথাযথ যত্ন নিতে হবে। মহিলাদের প্রতি যে কোনো ধরনের সহিংসতার যথাযথ ন্যায়বিচার হোক।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!