ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কোহলির পাঁচটি অনবদ্য রেকর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:০৮, ৫ নভেম্বর ২০২০
কোহলির পাঁচটি অনবদ্য রেকর্ড
ভারতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি

বর্তমান ক্রিকেট বিশ্বে ব্যাটসম্যানদের নামের তালিকা করলে শীর্ষে থাকবে ভারতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। এই বিশ্বসেরা ব্যাটসম্যানের আজ জন্মদিন। ৩২ বছরে পা রাখলেন তিনি। বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে ব্যস্ত আছেন কোহলি। 

জন্মদিনে তার পাঁচটি অনবদ্য রেকর্ড তুলে ধরা হলো-

একদিনের ক্রিকেটে দ্রুততম ১০,০০০ রানের মালিক: শচীন টেন্ডুলকারকে ছাপিয়ে একদিনের ক্রিকেটে দ্রুততম দশ হাজার রানের মালিক এখন বিরাট কোহলি। শচীনের থেকে ৫৪ ইনিংস কম খেলে একদিনের ক্রিকেটে দশ হাজার রান পূর্ণ করেন কোহলি।

Advertisement

এক ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরি: ২০১৭ সালে ক্রিকেটের তিন ফরম্যাটে ১১টি সেঞ্চুরি করেন বিরাট কোহলি। 

প্রথম ক্রিকেটার হিসেবে এক দশকে কুড়ি হাজার আন্তর্জাতিক রান: ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে দশ বছর পূর্ণ করেন বিরাট কোহলি। প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে এক দশকে কুড়ি হাজার রান পূর্ণ করেন।

ভারতীয়দের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি ডাবল হান্ড্রেড: টেস্ট ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ডাবল হান্ড্রেডের মালিক এখন বিরাট কোহলি। টেস্টে সাতটি ডাবল হান্ড্রেড করেছেন তিনি। শচীন এবং শেবাগের ৬টি করে দ্বিশতরান রয়েছে টেস্টে।

এক আইপিএল মৌসুমে ব্যক্তিগত সর্বোচ্চ রান: আইপিএলের নবম সংস্করণে ব্যক্তিগত সর্বোচ্চ ৯৭৩ রান করেছিলেন বিরাট কোহলি। সেই মৌসুমে চারটি সেঞ্চুরি করেন বিরাট। 

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!