ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আফ্রিকান ফুটবল প্রধান ৫ বছর নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:১৭, ২৪ নভেম্বর ২০২০
আফ্রিকান ফুটবল প্রধান ৫ বছর নিষিদ্ধ
আহমাদ আহমাদ

দুর্নীতির দায়ে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (সিএএফ) প্রধান আহমাদ আহমাদকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। সোমবার এই ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

২০১৭ সালের মার্চ থেকে সিএএফ সভাপতির দায়িত্ব পালন করছেন মাদাগাস্কারের নাগরিক আহমাদ। ‘প্রশাসনিক ইস্যুতে’ ফিফা কর্তৃক নিষিদ্ধ হওয়ার পূর্ব পর্যন্ত ২০২১ সালের নির্বাচনে সভাপতি প্রার্থী ছিলেন তিনি।

আহমাদকে নিষিদ্ধের বিষয় নিশ্চিত করে এক বিজ্ঞপ্তিতে ফিফা জানিয়েছে, ‘দায়িত্ব পালনের সময় নৈতিকতা বিসর্জন দিয়েছেন আহমাদ। তিনি বিভিন্নজনকে উপহার দেয়ার প্রস্তাব দিয়েছেন, অর্থের অপব্যবহার করেছেন। বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সিএএফের সভাপতি পদকে কলঙ্কিত করেছেন।’

Advertisement

কয়েকটি ক্রীড়া সামগ্রী কোম্পানীর সঙ্গে অবৈধ লেনদেনে সম্পৃক্ততা, মক্কায় উমরাহ পালন ও বিভিন্ন সংগঠনকে অর্থ প্রদানসহ বিভিন্ন অপকর্মের জন্য আহমাদকে ২ লাখ সুইস ফ্রাঙ্ক জরিমানা করেছে ফিফা।

করোনা পজিটিভ হওয়ার কারণে গত সপ্তাহে ২০ দিনের জন্য দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছিলেন আহমাদ। ফিফার এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে ‘সব ধরনের ক্রীড়া কর্মকান্ড থেকে নিষেধাজ্ঞার’ বিরুদ্ধে কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টসে (সিএএস) আপিল করতে পারবেন ৬০ বছর বয়সি এই কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!