ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সিরিজ জিতে বিলাসবহুল গাড়ি পাচ্ছেন ছয় ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৬, ২৪ জানুয়ারি ২০২১
সিরিজ জিতে বিলাসবহুল গাড়ি পাচ্ছেন ছয় ক্রিকেটার
ছবি: সংগৃহীত

পেইন-স্মিথদের অহংকার গুঁড়িয়ে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। দেশে ফিরে তার পুরস্কারও পেয়েছেন ছয় ভারতীয় তরুণ। প্রত্যেকে পাচ্ছেন একটি করে বিলাসবহুল থর এসইউভি গাড়ি উপহার।

ডন ব্র্যাডম্যানের দেশে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে বর্ডার-গাভাস্কার ট্রফি নিজেদের দখলে রেখেছে রাহানের ভারত। কাজটা মোটেও সহজ ছিল না। বর্ণবিদ্বেষ-বাউন্সার-কোয়ারেন্টাইনের চোখরাঙানি সামলে কলার উঁচিয়ে জয় ছিনিয়ে নিয়েছেন সিরাজ, শুভমান গিলরা। 

অস্ট্রেলিয়ায় তিন টেস্ট খেলে ১৩টি উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ। ব্রিসবেনে দ্বিতীয় ইনিংসে ৫টি উইকেট নেন তিনি। ওপেনার শুভমান গিল তিন টেস্টে করেছেন ২৫৯ রান। এর মাঝে গাব্বায় দ্বিতীয় ইনিংসে ৯১ রান করেন তিনি। এছাড়া অভিষেকে প্রথম ইনিংসে ৩টি উইকেট নেন টি নটরাজন।

Advertisement

ব্রিসবেনে শেষ টেস্টে খেলতে নেমে দুই ইনিংসে সাতটি উইকেট নেন শার্দুল ঠাকুর। এছাড়া প্রথম ইনিংসে ৬৭ রান করেন প্রয়োজনীয় সময়ে। তার সঙ্গে অভিষেক ইনিংসে অনবদ্য ৬২ রান করেন ওয়াশিংটন সুন্দর। টেস্ট অভিষেকে গাব্বায় দুই ইনিংসে ৪টি উইকেট নেন নভদীপ সাইনি। 

মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, শুভমান গিল, ওয়াশিংটন সুন্দর, টি নটরাজন এবং নভদীপ সাইনি -এই ছয় ক্রিকেটারের পারফরম্যান্সে খুশি হয়েছেন ভারতীয় শিল্পপতি আনন্দ মহিন্দ্রা। তাই এই ছয় ক্রিকেটারকে নিজের সংস্থার নতুন গাড়ি থর এসইউভি উপহার হিসেবে দেয়ার কথা নিজেই টুইট করে জানিয়েছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!