ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফিল্ডিংয়ের ‘মিথ্যা’ অভিনয়ে শাস্তি পেলেন ডি কক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:২৪, ৫ এপ্রিল ২০২১
ফিল্ডিংয়ের ‘মিথ্যা’ অভিনয়ে শাস্তি পেলেন ডি কক
ছবি: আইসিসি

ফিল্ডিংয়ের অভিনয় করে ব্যাটসম্যানকে বোকা বানানো নিষিদ্ধ করে বেশ আগেই আইন করেছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে রোববার পাকিস্তানের বিপক্ষে ম্যাচে হয়তো আইনটি মনে ছিল না দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি ককের। ফলে মিথ্যা ফিল্ডিংয়ের অভিনয় করেন তিনি। আউট করেন ম্যাচের সর্বোচ্চ স্কোরার ফখর জামানকে। এমন কাজের জন্য ডি কককে শাস্তি দিয়েছে আইসিসি।

ঘটনাটি ঘটেছে রোববার দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় ওয়ানডেতে। রান নিতে দৌড়াচ্ছিলেন ফখর জামান। এমন সময় কুইন্টন ডি কক এমন ভান করে বসেন যাতে যে কেউ মনে করবেন বল বিপরীত প্রান্তের দিকে যাচ্ছে। ফলে রান নেয়ার গতি কমিয়ে দেন ১৯৩ রানে থাকা ফখর। এই সুযোগে বল নিয়ে তাকে রান আউট করে ফেলেন ডি কক।

ক্রিকেটীয় ভাষায় একে বলা হয়ে থাকে ফেক ফিল্ডিং তথা মিথ্যা অভিনয় ফিল্ডিং। ঘটনার পরই আউটটি নিয়ে ক্রিকেট বিশ্বে রীতিমত তোলপাড় শুরু হয়েছে। এদিকে আইন ভাঙ্গায় ডি ককে সাজা দিয়েছে আইসিসি। 

Advertisement

মাঠে প্রতিপক্ষকে হারিয়ে সিরিজে সমতা আনলেও ম্যাচ শেষে ডি কককে বড় অঙ্কের জরিমানা গুণতে হয়েছে। তার ম্যাচ ফি’র মোট ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে। স্পোর্টসম্যানশিপ নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমাকেও শাস্তি দিয়েছে আইসিসি। তার ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

এর আগে ক্রিকেটের নিয়মকানুন প্রণয়নকারী সংস্থা এমসিসির অনুমোদনে ২০১৭ সালে ফেক ফিল্ডিংয়ে শাস্তির আইন পাস করে আইসিসি। মাঠে এমন কিছু হলে আম্পায়াররা ৫ রান জরিমানা করতে পারেন। অবশ্য দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান ম্যাচের এই ফেক ফিল্ডিং নিয়ে আম্পায়াররা কোনো শাস্তি দেননি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!