ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মেসির সঙ্গে হালান্ডের খেলার ইঙ্গিত!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫৬, ১৯ এপ্রিল ২০২১
মেসির সঙ্গে হালান্ডের খেলার ইঙ্গিত!
ফাইল ছবি

ইউরোপিয়ান ফুটবলের গ্রীষ্মকালীন দলবদলে বর্তমানে সবচেয়ে আলোচিত নাম আরলিং হালান্ড। মাত্র ২০ বছর বয়সী এই ফরোয়ার্ডকে কেনার জন্য এরই মধ্যে ফুটবলের নামী দামী ক্লাবগুলো তার পিছনে ছুটছে। তবে এর আগে লিওনেল মেসির সঙ্গে খেলার ইঙ্গিত দিয়েছেন তিনি!

বরুশিয়া ডর্টমুন্ডের নরওয়েজিয়ান স্ট্রাইকার আরলিং হালান্ডকে পেতে আগামী মৌসুমে যে যুদ্ধ হবে এ কথা বলাই বাহুল্য! বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ম্যানসিটি, চেলসির মতো ক্লাবগুলো এরই মধ্যে তার সঙ্গে যোগাযোগ শুরু করেছে। হালান্ড নিজে কোন ক্লাবের হয়ে খেলতে চান, সেই ব্যাপারে এখনো মুখ খোলেননি। তবে আজ সোমবার যেন মেসির পাশে খেলার বাসনার ইঙ্গিত দিয়েছেন এই তরুণ তুর্কি।

২০১৬ সালের ৭ মার্চ থেকে ছবি শেয়ারের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম ব্যবহার করছেন আরলিং হালান্ড। ভক্তদের জন্য তিনি নিয়মিত বিভিন্ন ছবি শেয়ার করেন। ইনস্টাগ্রামে এতদিন ২৭৭ জনকে অনুসরণ (ফলো) করলেও তিনি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসিকে অনুসরণ করতেন না। 

Advertisement

তবে সোমবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে মেসিকে ফলো দিয়েছেন হালান্ড। যারা ইউরোপিয়ান ফুটবলের খোঁজ খবর রাখেন, তাদের এটা নিশ্চয়ই অজানা নয় যে দলবদলের গুঞ্জনের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের ফলো দেয়ার ইঙ্গিত বিশেষ অর্থ বহন করে।

এদিকে সুয়ারেজকে ছেড়ে দেয়ার পর তার জায়গায় হালান্ডকেই সবচেয়ে যোগ্য মনে করছে বার্সেলোনা ম্যানেজমেন্ট। তবে মেসি ও হালান্ডের একসঙ্গে খেলার আগে আরো কিছু কাজ করতে হবে কাতালান ক্লাবটির। কারণ হালান্ডকে আনার পাশাপাশি মেসিকে ধরে রাখার কাজটিও বার্সার নয়া প্রেসিডেন্ট লাপোর্তাকে করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!