২০১২ সালে তৎকালিন ক্লাব রেকর্ড ৪০ মিলিয়ন ইউরোর বিনিময়ে অ্যাথলেটিক বিলবাও ছেড়ে বায়ার্নে যোগ দিয়েছিলেন মার্টিনেজ। ক্লাবটির হয়ে জার্মানির বিগত আটটি মৌসুমের সব কটি লিগ শিরোপাই জয় করেছেন তিনি।
নবম লিগ শিরোপা নিশ্চিতের দ্বারপ্রান্তে অপেক্ষা করছে বায়ার্ন মিউনিখ ও মার্টিনেজ। ২০১৩ ও ২০২০ সালে ট্রেবল শিরোপা বুন্দেস লিগা, জার্মান কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ী বায়ার্ন স্কোয়াডেরও সদস্য ছিলেন তিনি।
.png)
স্প্যানিশ এই তারকার গোলেই ২০১৩ সালে প্রাগে অনুষ্ঠিত উয়েফা কাপে চেলসির বিপক্ষে এবং ২০২০ সালে বুদাপেস্টে সেভিয়ার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করেছিল বায়ার্ন।
এক বিবৃতিতে মার্টিনেজ বলেন, দীর্ঘ নয় বছর এফসি বায়ার্ন পরিবারের সদস্য হিসেবে থাকতে পেরে আমি খুবই আনন্দিত ও গর্বিত। দলটির সঙ্গে বিপুল সংখ্যক ট্রফি জয়ও আমাকে তৃপ্তি দিয়েছে। অন্য দুই সদস্য ডিফেন্ডার জেরোমে বোয়াটেং ও ডেভিড আলাবার সঙ্গে দলত্যাগীদের সঙ্গে এখন যোগ দিতে যাচ্ছেন মার্টিনেজ। প্রধান কোচ ফ্লিকও অবশ্য চুক্তি থেকে মুক্তি দিতে বায়ার্নকে অনুরোধ জানিয়েছেন। তার পরিবর্তে ক্লাবের প্রধান কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন আরবি লিপজিগের কোচ জুলিয়ান নাগলসম্যান।
এক বিজ্ঞপ্তিতে বায়ার্ন জানায়, ‘ক্লাবকে দুর্দান্ত সফলতা এনে দেয়ার স্বীকৃতি হিসেবে চলতি মৌসুম শেষে বিদায় সবংর্ধনা দেয়া হবে মার্টিনেজ, আলাবা, বোয়াটেং ও ফ্লিককে’।
এ পর্যন্ত বায়ার্নের হয়ে ২২৬টি ম্যাচে অংশ নিয়েছেন মার্টিনেজ। তবে এই মৌসুমে বুন্দেসলিগায় মাত্র চারটি এবং চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচে অংশ নেবার সুযোগ হয়েছে তার। এই সময় তার পরিবর্তে মধ্যমাঠে বেশী গুরুত্ব পেয়েছেন লিওন গোরেতকা ও জসুয়া কিমিচ।