ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

কোহলির থেকে বেশি বেতনের অধিনায়ক জো রুট

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৮, ২৬ মে ২০২১
কোহলির থেকে বেশি বেতনের অধিনায়ক জো রুট
ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও ইংলিশ অধিনায়ক জো রুট -ফাইল ফটো

বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড হিসেবে ভারতীয় ক্রিকেট বোর্ডের নাম আসলেও বেশি বেতন পাওয়া অধিনায়কের শীর্ষে নেই বিরাট কোহলি।  ভারতের অধিনায়ককে ছাপিয়ে বেশি বেতন পাওয়ার তালিকায় সবার শীর্ষে অবস্থান করছেন ইংলিশ অধিনায়ক জো রুট।

২০২০-২১ মৌসুমের জন্য বিশ্বের সবচেয়ে বেশি বেতনের ক্রিকেটার ইংল্যান্ডের জো রুট-জোফরা আর্চার।

ফোর্বসের বিশ্লেষণ বলছে, বিশ্বের ১০০ জন ধনী ক্রীড়াবিদের তালিকায় বিরাট কোহলির অবস্থান ৬৬ নম্বরে। তার বার্ষিক উপার্জন প্রায় ১৯৬ কোটি রুপি। বিসিসিআই’র গ্রেড ‘এ প্লাস’ চুক্তির তালিকায় আছেন বিরাট কোহলি। সে অনুযায়ী তিনি বেতন পান ৭ কোটি রুপি। এর বাইরে আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে ১৭ কোটি টাকার চুক্তি রয়েছে কোহলির। তবুও অধিনায়ক হিসেবে বিরাট কোহলির বেতন সর্বোচ্চ নয়।

ভারতের গ্রেড ‘এ প্লাস’ ক্রিকেটারদের চেয়ে ইংল্যান্ডের টেস্ট দলের সদস্যরা অনেক বেশি পারিশ্রমিক পান। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের সঙ্গে টেস্ট ক্রিকেটারদের যে চুক্তি, তার অঙ্ক ভারতীয়দের চেয়ে অনেক বেশি।

বছরে বাংলাদেশি মুদ্রায় ৮ কোটি ৪১ লাখ টাকা বেতন পান টেস্ট বলের ইংলিশ ক্রিকেটাররা। যার মধ্যে সর্বোচ্চটাই পান ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক জো রুট। অধিনায়ক হিসেবে তাই তিনিই বিশ্বের সর্বোচ্চ বেতনধারী অধিনায়ক। 

জো রুটের পরই অবস্থান বিরাট কোহলির। তবে সব মিলিয়ে ইংলিশ অলরাউন্ডার জোফরা আর্চারও পান কোহলির চেয়ে বেশি বেতন। 

এদিকে রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহও গ্রেড ‘এ প্লাস’ ক্রিকেটার হওয়ায় ৭ কোটি রূপি করে বেতন পান। ২০১৮ সালে ভারতের ক্রিকেটে কেন্দ্রীয় চুক্তিতে ‘এ প্লাস’ গ্রেড চালু করা হয়েছে। ২০২০-২১ মৌসুমের জন্য এই গ্রেডে থাকা ক্রিকেটারদের বেতন ৭ কোটি রুপি করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!